মাসুদ রানা : হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে রয়েছেন ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন পাবনা সোনালী ব্যাংকের ডিজিএম এটিএম মাহবুবুল আলম।সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার সামনে কনকনে শীতে রাস্তায় ঘুরে ঘুরে অসহায় ও শীর্তাত মানুষের মাঝে ১৫০পিচ কম্বল বিতরণ করা হয়। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস পাবনার উদ্যোগে এসময় কম্বল বিতরণকালে এজিএম পাবনা শাখার মো: শফিকুল ইসলাম, আটঘরিয়া শাখার ম্যানেজার (এসপিও) মো: সাইফুল্লাহ, প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, ক্যাশ ইনচার্জ আটঘরিয়া শাখার সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
