স্টাফ রিপোর্টার : ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর চৌকষ অভিযানিক দল। সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোলচত্বরে পাঁকা রাস্তার উপর রোববার দিবাগত রাত আড়াইটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। অভিযানিক দল জানায়, র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মো.মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় অভিযানে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী কাওছার হোসেন (২১) কে। ধৃত কাওছার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
এ সময় তার সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি মোবাইল এবং নগদ ১৩ শ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
