এফএনএস বিদেশ : চীনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি থেকে আগতদের করোনা পরীক্ষার নিয়ম করেছে জাপান। গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ফুমিও কিশিদা বলেন, চীনে কোভিডের দ্রুত বিস্তারের ফলে দেশটির মূল ভূখণ্ড থেকে আগত ভ্রমণকারীদের জাপানে কোভিড পরীক্ষা করাতে হবে। তিনি বলেন, পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আক্রান্ত ব্যক্তিদের সাত দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। চীনের জন্য নতুন এই ব্যবস্থা আগামী ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে। চীনে ফ্লাইট বাড়ানোর জন্য বিমান সংস্থাগুলোর আবেদনও সীমিত করা হবে। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে কঠোর কোভিডবিধির পর গত অক্টোবরে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় জাপান। তবে ভ্রমণকারীদের করোনা টিকা নেওয়া থাকবে হবে কিংবা যাত্রার আগে কোভিড নেগেটিভ থাকার প্রমাণ হাজির করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
