এফএনএস বিনোদন: সালমান খানকে ‘পাঠান’ সিনেমায় কখন ও কীভাবে দেখতে পাওয়া যাবে? টুইটারে ভক্তদের সাথে আড্ডায় বলিউড অভিনেতা শাহরুখ খান দিলেন কৌঁসুলি জবাব। ‘জিরো’ সিনেমা ফ্লপ করার পর পাঁচ বছর বাদে যে চারটি সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান, তার প্রথমটি হল ‘পাঠান’। এ যাত্রায় অল্প সময়ের জন্য পর্দায় দেখা যাবে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকেও। হিন্দুস্তান টাইমস বলেছে, টুইটারে যুক্ত হওয়ার ১৩ বছর পূর্তিতে বুধবার ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেন শাহরুখ। ভক্ত ও অনুরাগীদের সাথে জমিয়ে আড্ডা দেন সেখানে। সেই আড্ডাতেই আসে সালমান প্রসঙ্গ। এক ভক্ত জানতে চান, ঠিক কখন পাঠানে এন্ট্রি নেবেন সালমান? শাহরুখ জবাব দিলেও পুরোটা খোলাসা করেননি। মজা করে তিনি বলেন, “পাঠান হল একটি ইন্টারঅ্যাকটিভ মুভি। যখনই আপনি ভাইজানকে দেখতে চাইবেন, টিকিটে থাকা কিউআর কোডটি ব্যবহার করুন, নিশ্চয় তাকে দেখতে পাবেন সিনেমায়।” এর আগেও ইনস্টাগ্রাম লাইভ সেশনে পাঠান সিনেমায় সালমানের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। এ অভিনেতা বলেছিলেন, ‘করণ-অর্জুনের পর একসাথে পুরো একটা সিনেমায় কাজ করা হয়নি। এমনকি করণ-অর্জুনেও অল্প কিছু দৃশ্যে একসাথে কাজ করেছি। খুব বেশি হলে বছরে চার-পাঁচদিন একসাথে কাজ করি আমরা। “সালমান জিরোতে আমার সঙ্গে একটা গানের দৃশ্যে ছিল। দেখা যাক, পাঠানে কী হয়! আমারও ইচ্ছে আছে টাইগার থ্রিতে থাকবার, ভাইয়ের সঙ্গে কাজ করাটা বরাবরই আনন্দের’। ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রহাম। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
