স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তৃতীয়বারের মতো আজ ১৫ জানুয়ারি চারদিনের সফরে তার নিজ জেলা পাবনায় আসছেন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। ১২টা ৫০ মিনিটে এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিতি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন ১৬ জানুয়ারি সকাল ১১টায় স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৫মে চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রথম পাবনাতে এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয়দিন ১৬ মে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের পাবনাতে আসেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
