এফএনএস বিদেশ : আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন এবং ২৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে আসামের গোলাঘাট জেলায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং এএনআইকে জানিয়েছেন, গতকাল বুধবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসটি কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। বাসটি বালিজান এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকটি জোড়হাটের দিক থেকে উল্টো দিকে আসছিল। ঘটনাস্থল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে। আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজন মারা যায়।’ রাজেন সিং আরো বলেন, ‘আমাদের তদন্ত চলছে এবং আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’ ঘটনার পর স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ চালায়। গোলাঘাট জেলার এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এনডিটিভি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
