স্টাফ রিপোর্টার : চাটমোহরসহ চলনবিলাঞ্চলের জনজীবন উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে হিম হয়ে পড়েছে। টানা দুই দিন পর বৃহস্পতিবার দুপুরে সূর্যের দেখা মিলেছে। কনকনে শীতে কাঁপছে মানুষ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সাথে যুক্ত হয়েছে প্রচন্ড শীত। কনকনে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ সাধারণ মানুষ। সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে গ্রাম-শহরের রাস্তাঘাট। খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখো গেছে অনেক মানুষকে। গরম কাপড়েও যেন শীত নিবারণ হচ্ছেনা। রাতের আকাশ পরিস্কার থাকলেও ভোর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে জনপদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে কনকনে ঠান্ডা। শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বৃহস্পতিবার চাটমোহরে সর্বনিম্ন ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে হাট-বাজার ও হকার্স মার্কেটে গরম কাপড় কিনতে ভীড় করছে নিম্ন ও মধ্যবৃত্ত মানুষ। পৌর সদরের নতুন বাজার হাট, রেলবাজার, মির্জাপুর, শরৎগঞ্জ, ছাইকোলা, মূলগ্রাম, গুয়াখড়া, হরিপুর হাট, পুরাতন বাজার থানা গেট, পৌর হকার্স মার্কেটে নতুন ও পুরাতন গরম কাপড়ের দোকানে সাধ্যমতো শীতের পোষাক কিনছেন নারী-পুরুষ। শিশুদের গরম কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষ। হকার্স মার্কেটে শীতের কাপড় কিনতে আসা জহুরুল ইসলাম বলেন, সব বয়সী মানুষের গরম কাপড়ের দাম বেশি। বিপনী বিতানগুলোতে অনেক দাম। নিম্ন আয়ের মানুষ এখানে আসে কম দামে পোশাক কিনতে। পৌর হকার্স মার্কেটের দোকানী মোহাম্মদ আলী বলেন, শীতের তীব্রতা বাড়ায় মানুষের ভিড় বেড়েছে। বিক্রিও হচ্ছে বেশ। তবে আগের চেয়ে মোকামে শীতের কাপড়ের দাম বেশিতে কিনতে হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
