ক্রীড়া প্রতিবেদক : শহরের গোপালপুর ক্লাব মাঠে দালিফ স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দালিফ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে গত ১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি গোপালপুর ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম। পুরস্কার বিতরন অনুষ্ঠানে দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সহসভাপতি আলী আহসান রেওন, সম্পাদক সামুন সাব্বির, যুগ্ম সম্পাদক শাকিল হোসেন পায়েল, কোষাধক্ষ্য ফজলে রাব্বী ফারুক, সাইফুল ইসলাম লোটন, রেজাউল করিম রাজন, দিলরুবা ইসলাম, খন্দকার সামসুল ইসলাম অলিফ, মোস্তাফিজুর রহমান মিন্টু ও শামীম রায়হাান চন্দন প্রমুখসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। দালিফ স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র (একক) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সাদমান আহমেদ এবং রানার আপ হয়েছে রাশীদ জুবায়ের। সিনিয়র (দ্বৈত) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হাছিবুল ইসলাম রাহিম ও বিপ্লব এবং রানার আপ হয়েছে প্লাবন মজুমদার মেঘ ও শাফিন রায়হান। উল্লেখ্য, ২৯ ডিসেম্বর দালিফ স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ^াস। প্রতিযোগিতায় দুইটি গ্রুপে মোট ২৪জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
