নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে বিজয়ী করার লক্ষ্যে পৌর ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ব্রক্ষ্মচারী চন্ডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবুর পরিচালনায় বক্তব্য দেন সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স। সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রিজভী শাওন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ^াস, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি, ব্যবসায়ী আবু জাফর, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ তিন ও চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
