ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলা খেলার মাঠে গতকাল বিকালে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পাবনা, ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহরের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় আলহাজ¦ মকবুল হোসেন বলেন, নৌকায় ভোট দিয়ে আবারো দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখুন। বিগত ১৫ বছরে আমি তিনটি উপজেলা সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন সাধন করেছি। এসময় অন্যায়ভাবে কারো উপর অন্যায়-অবিচার করি নাই। আমার দ্বারা কাহারো কোন ক্ষতি হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না। আমি এ এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করেছি এবং ভবিষ্যতেও সেবক হিসেবে কাজ করতে চাই। ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আলী আশরাফুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগ নেতা বেলায়েত আলী বিল্লু, স্বেচ্ছা সেবকলীগ নেতা আহমেদ শরীফ ডাবলু, মুস্তাফিজুর রহমান সুইট, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, ফরিদপুর পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান আলী, আব্দুল হালিম, আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, নাহিদ হাসান নূর প্রমুখ। তিন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীসহ অসংখ্য মানুষ এ জনসভায় অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
