স্টাফ রিপোর্টার : এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপহার হিসেবে দুটি বাস প্রদান করেছেন। গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথি থেকে রাষ্ট্রপতির ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশাদ আদনান রনি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস দুটি হস্তান্তর করেন। এ উপলক্ষে দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মাহাবুব সরফরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। এ ছাড়া কলেজের উপধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসানসহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পরে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বাসের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতি কলেজ অধ্যক্ষ মহামান্য রাষ্ট্রপতির এই শুভেচ্ছা উপহার দেওয়াতে তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকল শিক্ষক ও অতিথিদের নিয়ে ফিতা কেটে বাস দুটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারতের টাটা কম্পানির ৩৭ আসনের আধুনিক এই দুটি বাস পেয়ে বেশ খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। মহামান্য রাষ্ট্রপতি স্বাধীনতা পুর্ববর্তি সময়ে এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি এই কলেজে ছাত্র রাজনীতি করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি রাজনৈতিক ভাবে বেড়ে উঠেন। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আলোকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনি এই বাস দুটি উপহার দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
