স্টাফ রিপোর্টার : পাবনা-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেনের নেতৃত্বে তার সমর্থকরা নির্বাচনী মিছিল বের করেন। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস ক্রস করার সময়ে পেছন থেকে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছ। তারা হলেন, আব্দুর রশিদ দুলাল (৫০), সজল হোসেন (২৮), মনোয়ার হোসেন (৩০), সাব্বির হোসেন (২৮)। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, ‘অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী পথসভা শেষে আমরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের অফিস পার হবার সময় পিছন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনের নেতৃত্বে নৌকার সমর্থকরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের ৭-৮ জন আহত হয়েছে।’ অপরদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসেছিলাম। এ সময় আবু সাইয়িদের সমর্থকরা মিছিল নিয়ে যাবার সময় আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। তখন আমরা দৌঁড়ে আওয়ামী লীগের অফিসে যায়। এ সময়ে উভয় পক্ষের মাঝে একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আবু সাইয়িদের সমর্থকরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। এই ঘটনায় আমাদেরও ৩-৪ জন আহত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে সংঘেের্ষর ঘটনাটি শুনেছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
