স্টাফ রিপোর্টার : পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের গণসংযোগকালে হামলা করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের কাঁচা সড়কে এই হামলা করা হয়। হামলাকারীরা ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে নৌকার শ্লোগান দেয়। তারা লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দাবি করেন। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার তাঁর কর্মীদের নিয়ে ধানবিলা হয়ে কামালপুরের দিকে চলে যান। ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ট্রাকের ভোট চেয়ে গণসংযোগ করছিলাম খৈরাশ গ্রামে। এ সময় ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে নৌকার কর্মীরা আমাদের উপর হামলা করে। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বামনগ্রামের দিকে চলে আসি। বিষয়টি তাৎক্ষনিক আমি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিকে জানিয়েছি। তিনি বলেন, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। নৌকার সশস্ত্র কর্মীরা আমাদের নানাভাবে বাধা দেওয়াসহ হুমকি-ধামকি দিচ্ছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, আমি এবং থানার পরিদর্শক (তদন্ত) পুলিশ নিয়ে এখন ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
