এফএনএস বিনোদন: প্রেমের গুঞ্জনের মধ্যেই দক্ষিণ ভারতের নায়িকা রাশমিকা মন্দানা জানালেন, অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আবারও তাকে দেখা যাবে পর্দায়, সেটা এ বছরই, নয়ত আগামী বছর। হিন্দিুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, বিজয়ের সঙ্গে কাজ করতে তার ভালোই লাগে। “আমাদের শুভাকাক্সক্ষীরা দীর্ঘদিন ধরে পর্দায় আমাদের একসাথে দেখতে চাইছেন। এবার তাদের প্রতি সুবিচার করতে চাই। একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছি যা আমাদের দুজনের মনঃপুত হবে।” এরি আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেডে একসঙ্গে অভিনয় করেছেন রাশমিকা আর বিজয়। তৃতীয়বারের মত কবে তাদের এক সিনেমায় দেখা যাবে? রাশমিকার উত্তর- “আশা করছি এ বছরই, না হলে আগামী বছর।” বলিউডে পা রাখার আগেই গোটা ভারত হুমড়ি খেয়ে পড়ছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ এর নায়িকা রাশমিকার নামে। ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে তাকেই খোঁজা হচ্ছিল সবচেয়ে বেশি। সব মিলিয়ে ২৬ বছর বয়সী এই কন্নড় অভিনেত্রী হয়ে উঠেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ধারণা, গীতা গোবিন্দম আর ডিয়ার কমরেডের সময় থেকে এখন আমি অনেক উন্নতি করেছি। ঠিক কতটা ভালো আমি করতে পারি, সেটা নিজেও দেখতে চাই। আমি চাই সে (বিজয়) আমাকে অভিনয় করতে দেখুক এবং তার প্রতিক্রিয়া জানতে মুখিয়ে আছি আমি।” শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। ১৯ জানুয়ারি পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও শিগগিরিই তিনি পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের শুটিং শুরু করবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
